BDOUTLOOK
  • হোম
  • দেশ
    • জাতীয়
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • রাজশাহী
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • বিশ্ব
  • প্রবাস
    • আমেরিকা
    • ইউরোপ
    • মধ্যপ্রাচ্য
    • আফ্রিকা
    • এশিয়া
    • অস্ট্রেলিয়া
  • রাজনীতি
  • অর্থবাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • মতামত
  • ফিচার
    • শিল্পসাহিত্য
      • কবিতা ও ছড়া
      • গল্প
      • প্রবন্ধ-আলোচনা
      • রম্য
      • শিশুসাহিত্য
      • স্মৃতিকথা
      • শিল্পসাহিত্যের খবর
    • তথ্যপ্রযুক্তি
    • লাইফস্টাইল
    • ট্যুরিজম
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • ক্যাম্পাস
    • নারী
  • অপরাধ আইন আদালত
  • সাক্ষাৎকার
BDOUTLOOK
  • হোম
  • দেশ
    • জাতীয়
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • রাজশাহী
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • বিশ্ব
  • প্রবাস
    • আমেরিকা
    • ইউরোপ
    • মধ্যপ্রাচ্য
    • আফ্রিকা
    • এশিয়া
    • অস্ট্রেলিয়া
  • রাজনীতি
  • অর্থবাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • মতামত
  • ফিচার
    • শিল্পসাহিত্য
      • কবিতা ও ছড়া
      • গল্প
      • প্রবন্ধ-আলোচনা
      • রম্য
      • শিশুসাহিত্য
      • স্মৃতিকথা
      • শিল্পসাহিত্যের খবর
    • তথ্যপ্রযুক্তি
    • লাইফস্টাইল
    • ট্যুরিজম
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • ক্যাম্পাস
    • নারী
  • অপরাধ আইন আদালত
  • সাক্ষাৎকার
বিজ্ঞাপন ও ডোনেশন
BDOUTLOOK
BDOUTLOOK
  • হোম
  • দেশ
    • জাতীয়
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • রাজশাহী
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • বিশ্ব
  • প্রবাস
    • আমেরিকা
    • ইউরোপ
    • মধ্যপ্রাচ্য
    • আফ্রিকা
    • এশিয়া
    • অস্ট্রেলিয়া
  • রাজনীতি
  • অর্থবাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • মতামত
  • ফিচার
    • শিল্পসাহিত্য
      • কবিতা ও ছড়া
      • গল্প
      • প্রবন্ধ-আলোচনা
      • রম্য
      • শিশুসাহিত্য
      • স্মৃতিকথা
      • শিল্পসাহিত্যের খবর
    • তথ্যপ্রযুক্তি
    • লাইফস্টাইল
    • ট্যুরিজম
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • ক্যাম্পাস
    • নারী
  • অপরাধ আইন আদালত
  • সাক্ষাৎকার

News 24 Hours BDOUTLOOK.COM

কবিতা ও ছড়া

শিপুন আখতার এর দুটি কবিতা

বিডিআউটলুক আগস্ট ১৮, ২০২৫
আগস্ট ১৮, ২০২৫
শেয়ার Facebook
434


একটা অমাবস্যার গল্প

আমি তোমার ছায়া দেখে চমকে উঠি না আর।
শুধু এক মুহূর্ত দাঁড়িয়ে থেকে ভাবি… তুমি কি আবারও ফাঁকি দিয়ে চলে গেলে?

সেদিন, শেষবার, তুমি আমার হাত ছুঁয়ে দিতে চেয়েছিলে।

তোমার চোখে ছিল একরাশ কথার ভিড়,
আমার চোখে ছিল অদ্ভুত এক শীতলতা..

কঠিন দৃষ্টিতে তাকিয়ে ছিলাম তোমার দিকে,
জানি না কেন, শুধু মনে হয়েছিল,
ছোঁয়াটা সবকিছু আরও বেশি সত্যি করে দেবে
আর আমি ভীষণ ভয় পেতাম সত্যকে।

তোমার সাথে দেখা না হওয়ার কোনো কারণ ছিল না
কিন্তু তবুও হয়নি দিনের পর দিন, মাসের পর মাস।
আমরা মিলিয়ে গেলাম ভিন্ন ভিন্ন ছায়ার ভেতর,
একটিবারও না ছুঁয়ে, না ছুঁইয়ে।

অতঃপর কেটে গেছে ছয়টি মাস।
এই ছয়টি মাসে আমি ভোরের সূর্যের সাথে কথা বলেছি,
কলাগাছের সবুজে সারিতে সাজানো পথে তাকিয়ে থেকেছি,
হঠাৎ তোমার চলে আসার অপেক্ষায়।

কতবার ভেবেছি, আজ বুঝি তুমি এসে বলবে,
‘তুমি তো আমার ছায়াকেও ভয় পেতে শিখলে!’
কিন্তু তুমি এলে না।
হঠাৎ জানলাম,
তুমি আর নেই।
তুমি চলে গেছো এক অচেনা রাস্তায়,
নিমিষেই শেষ হয়ে গেছে সবকিছু।

সেদিনের সেই মুহূর্ত..
যেদিন আমি তোমার ছোঁয়াকে ফিরিয়ে দিয়েছিলাম,
সেটাই হয়ে রইল তোমার জীবনের শেষ সন্ধ্যা,
আমার জীবনের শুরু হওয়া এক নিঃশেষ বিকেল।

পুরো পৃথিবীটাই যেন অমাবস্যায় ঢেকে গেল।
তোমার স্পর্শহীন হাত আজও আমার স্মৃতিতে হাহাকার তোলে।

কখনও কখনও রাতের নিঃশব্দে ভাবি..
সেদিন যদি আমি তোমার হাতটা ধরে রাখতাম…
তবে কি তুমি আজও বেঁচে থাকতে?
তবে কি আমার পৃথিবীটা আজও পূর্ণিমার আলোয় ভরপুর হতো?

তুমি নেই,
তোমার ছায়াও নেই।
শুধু আমি আছি..
একটা শেষ না হওয়া ছোঁয়ার অপেক্ষায়,
একটা অনন্ত অমাবস্যায়।

শেষ পৃষ্ঠার ঘাট

নদী আছে,বয়ে চলে আপন খেয়ালে, বুকের মধ্যে হাজার বছরের কাদা আর জল।
নৌকা আছে,ঘাটে বাঁধা, কাঠে কাঠে জমেছে সূর্যাস্তের ধুলোর ছায়া।
আছে শুধু আমার মন, কিন্তু সে তো কোথাও নেই,
না ঘাটে, না জলে, না হাওয়ায়।
ও নদী, তুই চলিস তো চল, কিন্তু আমার ভেতরের সে জলকণা,
সে তো আটকে আছে এক গভীর ডুবের ভিতর।
তোর ঢেউ আসে, ছুঁয়ে যায় পায়ের পাতায়, আবার সরে যায়,
কিন্তু মন,সে তো ঘাটের পাশে বসে শুধু দেখে যায়।
এক সময় বেলা ছিল,
এক সময় আকাশে ছিল আমার চেনা রোদ্দুর,
তখন মনে হতো,এই বুঝি পাড়ি দিই, এই বুঝি যাই ভেসে।
কিন্তু বেলা গেল, ছায়া নেমে এল,

আর তোর ওই নৌকাটা,সে যেন আমারই নাম ধরে ডাকে,
তবুও আমি উঠতে পারি না,
তবুও আমার মন দাঁড়িয়ে থাকে শুধু তোরই দিকে চেয়ে।

নদী তুই তো জানিস,
আমি তো কেবলই অপেক্ষা, আমি তো কেবলই থেমে থাকা এক বেলাভূমি,
যেখানে নৌকা আসে, যায়, কিন্তু মন কোথাও ভাসে না।
মন রয়ে যায়,ঘাটের শেষ পাথরটায়,
যেখানে বসে থাকে বিস্মৃত কোনো দিনলিপির শেষ পৃষ্ঠা।

ও নদী রে,
আজ তুই চলে যা,
নৌকাটাকে নিয়ে দূর কোনো ডাকে।
আমি আর ডাকবো না,
আমার মন,সে আজ শান্ত এক ঘাট,
যেখানে আর কেউ আসে না।

শেয়ার Facebook

আরও যেসব নিউজ পড়তে পারেন

মাটির ঘ্রাণ : সোমা মুৎসুদ্দী

নভেম্বর ১০, ২০২৫

শুভ্রতা : আফরিণ চৌধুরী

সেপ্টেম্বর ১৫, ২০২৫

পাঁচ পায়ের ভ্রম : তানজীনা ফেরদৌস

সেপ্টেম্বর ৫, ২০২৫

আরেকটি আসন্ন বিপ্লবের ইঙ্গিত : জাকির আবু জাফর

আগস্ট ৩০, ২০২৫

শাহারিয়া সিদ্দিকী-এর দুটি কবিতা

আগস্ট ২১, ২০২৫

উজানে বাইওরে মাঝি পিছু ফিরো না :অনন্ত পৃথ্বীরাজ

আগস্ট ১৯, ২০২৫

শাহিনূর পারভীন-এর চারটি কবিতা

আগস্ট ১৯, ২০২৫

শাদমান শাহিদ-এর ৭টি কবিতা

আগস্ট ১৮, ২০২৫

সোমের কৌমুদীর কবিতা নূর-উন-নাহার সিরিজ

আগস্ট ১৮, ২০২৫

বর্ষাযাপন : চন্দনকৃষ্ণ পাল

আগস্ট ১৬, ২০২৫

সাম্প্রতিক খবর

  • রোহিঙ্গা ফেরত নিয়ে মিয়ানমার জান্তার নতুন চাল?

    আগস্ট ২০, ২০২৬
  • ক্রীড়া শিক্ষা বোর্ডের প্রয়োজনীয়তা

    আগস্ট ২০, ২০২৬
  • জেগে উঠছে কি রিং অব ফায়ার?

    আগস্ট ১৭, ২০২৬
  • ডলারের বিপরীতে শক্তিশালী হচ্ছে ইউয়ান, চীনা মুদ্রার দাপট বাড়ছে কেন?

    আগস্ট ১৩, ২০২৬
  • নিকলি হাওড়ে হারিয়ে গেলাম

    আগস্ট ১৩, ২০২৬

BDOUTLOOK.COM

ভারপ্রাপ্ত সম্পাদক : মাহমুদা জুয়েনা

bdoutlook2@gmail.com

  • Privacy Policy
BDOUTLOOK
  • হোম
  • দেশ
    • জাতীয়
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • রাজশাহী
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • বিশ্ব
  • প্রবাস
    • আমেরিকা
    • ইউরোপ
    • মধ্যপ্রাচ্য
    • আফ্রিকা
    • এশিয়া
    • অস্ট্রেলিয়া
  • রাজনীতি
  • অর্থবাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • মতামত
  • ফিচার
    • শিল্পসাহিত্য
      • কবিতা ও ছড়া
      • গল্প
      • প্রবন্ধ-আলোচনা
      • রম্য
      • শিশুসাহিত্য
      • স্মৃতিকথা
      • শিল্পসাহিত্যের খবর
    • তথ্যপ্রযুক্তি
    • লাইফস্টাইল
    • ট্যুরিজম
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • ক্যাম্পাস
    • নারী
  • অপরাধ আইন আদালত
  • সাক্ষাৎকার