BDOUTLOOK
  • হোম
  • দেশ
    • জাতীয়
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • রাজশাহী
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • বিশ্ব
  • প্রবাস
    • আমেরিকা
    • ইউরোপ
    • মধ্যপ্রাচ্য
    • আফ্রিকা
    • এশিয়া
    • অস্ট্রেলিয়া
  • রাজনীতি
  • অর্থবাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • মতামত
  • ফিচার
    • শিল্পসাহিত্য
      • কবিতা ও ছড়া
      • গল্প
      • প্রবন্ধ-আলোচনা
      • রম্য
      • শিশুসাহিত্য
      • স্মৃতিকথা
      • শিল্পসাহিত্যের খবর
    • তথ্যপ্রযুক্তি
    • লাইফস্টাইল
    • ট্যুরিজম
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • ক্যাম্পাস
    • নারী
  • অপরাধ আইন আদালত
  • সাক্ষাৎকার
BDOUTLOOK
  • হোম
  • দেশ
    • জাতীয়
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • রাজশাহী
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • বিশ্ব
  • প্রবাস
    • আমেরিকা
    • ইউরোপ
    • মধ্যপ্রাচ্য
    • আফ্রিকা
    • এশিয়া
    • অস্ট্রেলিয়া
  • রাজনীতি
  • অর্থবাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • মতামত
  • ফিচার
    • শিল্পসাহিত্য
      • কবিতা ও ছড়া
      • গল্প
      • প্রবন্ধ-আলোচনা
      • রম্য
      • শিশুসাহিত্য
      • স্মৃতিকথা
      • শিল্পসাহিত্যের খবর
    • তথ্যপ্রযুক্তি
    • লাইফস্টাইল
    • ট্যুরিজম
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • ক্যাম্পাস
    • নারী
  • অপরাধ আইন আদালত
  • সাক্ষাৎকার
বিজ্ঞাপন ও ডোনেশন
BDOUTLOOK
BDOUTLOOK
  • হোম
  • দেশ
    • জাতীয়
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • রাজশাহী
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • বিশ্ব
  • প্রবাস
    • আমেরিকা
    • ইউরোপ
    • মধ্যপ্রাচ্য
    • আফ্রিকা
    • এশিয়া
    • অস্ট্রেলিয়া
  • রাজনীতি
  • অর্থবাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • মতামত
  • ফিচার
    • শিল্পসাহিত্য
      • কবিতা ও ছড়া
      • গল্প
      • প্রবন্ধ-আলোচনা
      • রম্য
      • শিশুসাহিত্য
      • স্মৃতিকথা
      • শিল্পসাহিত্যের খবর
    • তথ্যপ্রযুক্তি
    • লাইফস্টাইল
    • ট্যুরিজম
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • ক্যাম্পাস
    • নারী
  • অপরাধ আইন আদালত
  • সাক্ষাৎকার

News 24 Hours BDOUTLOOK.COM

জাতীয়

নিজের নয়, জনগণের ইচ্ছায় সরকারপ্রধানের দায়িত্ব নিয়েছি: ড. ইউনূস

বিডিআউটলুক আগস্ট ১৬, ২০২৫
আগস্ট ১৬, ২০২৫
শেয়ার Facebook
108

বিশেষ প্রতিবেদক

বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তিনি নিজের ইচ্ছায় নয়, দেশের জনগণের চাওয়া পূরণ করতেই সরকারপ্রধানের দায়িত্ব নিয়েছেন। মালয়েশিয়া সফরকালে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

ড. ইউনূস বলেন, “এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত নয়। এটা সেইসব মানুষের ইচ্ছা, যারা পরিবর্তন চেয়েছিলেন। আমি কেবল তাদের পথে এগিয়ে যেতে সহায়তা করছি।”

তিনি আরও বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে নানা অসুবিধার মুখোমুখি হতে হচ্ছে। “অনেকে এই প্রক্রিয়াকে ব্যাহত করতে চাইছে। বাংলাদেশ থেকে বিতাড়িত কিছু রাজনৈতিক উপাদান পুরো ব্যবস্থাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।”

প্রধান উপদেষ্টা জানান, গত দেড় দশকে যারা প্রাপ্তবয়স্ক হয়েছেন, তারা ভোট দেওয়ার সুযোগ পাননি। কেউ ১০ বছর ধরে অপেক্ষা করছেন, কেউবা ১৫ বছর। তিনি বলেন, “ভাবুন, আপনার বয়স ১৮ হলো, আপনি ভোট দিতে আগ্রহী। কিন্তু সুযোগ পেলেন না। কারণ, সত্যিকার অর্থে নির্বাচনই হয়নি। এখন তারা ১৫ বছরের মধ্যে প্রথমবার ভোট দেওয়ার সুযোগ পাবেন।”

রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার ভূমিকা প্রত্যাশা

সাক্ষাৎকারে ড. ইউনূস রোহিঙ্গা সংকট মোকাবিলায় মালয়েশিয়ার ভূমিকার প্রশংসা করেন। আসিয়ান সভাপতির দায়িত্বে থেকে দেশটি আঞ্চলিক সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেন তিনি।

“রোহিঙ্গা আশ্রয়ে মালয়েশিয়ার অভিজ্ঞতা রয়েছে। আসিয়ানে নেতৃত্বপূর্ণ অবস্থানও আছে। আমরা আশা করি, তারা আলোচনায় প্রভাব খাটাবে, যাতে এই সমস্যার সমাধান হয়।”

তিনি জানান, গত ১৮ মাসে নতুন করে দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে এসেছে। এর আগে থেকেই ১২ লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছিল। সবচেয়ে বড় সমস্যা হলো, যুক্তরাষ্ট্র এই সংকট মোকাবিলায় সব ধরনের অর্থায়ন বন্ধ করে দিয়েছে।

ড. ইউনূস জানান, রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান খুঁজতে তিনটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে।

প্রথমটি হবে আগস্টের শেষের দিকে কক্সবাজারে,

দ্বিতীয়টি সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে,

তৃতীয়টি বছরের শেষে কাতারের দোহায়।

বারনামা জানিয়েছে, ২০২১ সালে মিয়ানমারে সশস্ত্র সংঘাত শুরু হওয়ার পর থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন কার্যত থমকে গেছে। দীর্ঘায়িত এই মানবিক সংকট শুধু বাংলাদেশকেই নয়, মালয়েশিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়াসহ একাধিক আসিয়ান দেশকে প্রভাবিত করছে।

সূত্র: বারনামা

শেয়ার Facebook

আরও যেসব নিউজ পড়তে পারেন

রোহিঙ্গা ফেরত নিয়ে মিয়ানমার জান্তার নতুন চাল?

আগস্ট ২০, ২০২৬

বাংলাদেশ কেন উত্তর কোরিয়ার সঙ্গে একই অবস্থানে?

জুলাই ২৩, ২০২৬

ঈদের পর বইমেলার দাবি প্রকাশকদের ২০ ফেব্রুয়ারি শুরুর সিদ্ধান্ত ‘আত্মঘাতী’

ফেব্রুয়ারি ৮, ২০২৬

ভোটের হিসাব কড়ায়-গণ্ডায় বুঝে আনতে হবে: তারেক রহমান

জানুয়ারি ২৬, ২০২৬

নারীদের প্রতি কুদৃষ্টি সহ্য করা হবে না: জামায়াত আমির

জানুয়ারি ২৬, ২০২৬

তারেক রহমানকে বরণে প্রস্তুতি শুরু

ডিসেম্বর ১৩, ২০২৫

১৭ বছর পর সাক্ষাৎকার : কী বললেন তারেক রহমান

অক্টোবর ৬, ২০২৫

যেসব অভ্যাস কমিয়ে দিচ্ছে ফোনের আয়ু

অক্টোবর ৬, ২০২৫

ভাষাসৈনিক আহমদ রফিক মারা গেছেন

অক্টোবর ২, ২০২৫

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি বাদে সব নৌযান আটক করেছে ইসরায়েল

অক্টোবর ২, ২০২৫

সাম্প্রতিক খবর

  • রোহিঙ্গা ফেরত নিয়ে মিয়ানমার জান্তার নতুন চাল?

    আগস্ট ২০, ২০২৬
  • ক্রীড়া শিক্ষা বোর্ডের প্রয়োজনীয়তা

    আগস্ট ২০, ২০২৬
  • জেগে উঠছে কি রিং অব ফায়ার?

    আগস্ট ১৭, ২০২৬
  • ডলারের বিপরীতে শক্তিশালী হচ্ছে ইউয়ান, চীনা মুদ্রার দাপট বাড়ছে কেন?

    আগস্ট ১৩, ২০২৬
  • নিকলি হাওড়ে হারিয়ে গেলাম

    আগস্ট ১৩, ২০২৬

BDOUTLOOK.COM

ভারপ্রাপ্ত সম্পাদক : মাহমুদা জুয়েনা

bdoutlook2@gmail.com

  • Privacy Policy
BDOUTLOOK
  • হোম
  • দেশ
    • জাতীয়
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • রাজশাহী
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • বিশ্ব
  • প্রবাস
    • আমেরিকা
    • ইউরোপ
    • মধ্যপ্রাচ্য
    • আফ্রিকা
    • এশিয়া
    • অস্ট্রেলিয়া
  • রাজনীতি
  • অর্থবাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • মতামত
  • ফিচার
    • শিল্পসাহিত্য
      • কবিতা ও ছড়া
      • গল্প
      • প্রবন্ধ-আলোচনা
      • রম্য
      • শিশুসাহিত্য
      • স্মৃতিকথা
      • শিল্পসাহিত্যের খবর
    • তথ্যপ্রযুক্তি
    • লাইফস্টাইল
    • ট্যুরিজম
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • ক্যাম্পাস
    • নারী
  • অপরাধ আইন আদালত
  • সাক্ষাৎকার