BDOUTLOOK
  • হোম
  • দেশ
    • জাতীয়
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • রাজশাহী
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • বিশ্ব
  • প্রবাস
    • আমেরিকা
    • ইউরোপ
    • মধ্যপ্রাচ্য
    • আফ্রিকা
    • এশিয়া
    • অস্ট্রেলিয়া
  • রাজনীতি
  • অর্থবাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • মতামত
  • ফিচার
    • শিল্পসাহিত্য
      • কবিতা ও ছড়া
      • গল্প
      • প্রবন্ধ-আলোচনা
      • রম্য
      • শিশুসাহিত্য
      • স্মৃতিকথা
      • শিল্পসাহিত্যের খবর
    • তথ্যপ্রযুক্তি
    • লাইফস্টাইল
    • ট্যুরিজম
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • ক্যাম্পাস
    • নারী
  • অপরাধ আইন আদালত
  • সাক্ষাৎকার
BDOUTLOOK
  • হোম
  • দেশ
    • জাতীয়
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • রাজশাহী
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • বিশ্ব
  • প্রবাস
    • আমেরিকা
    • ইউরোপ
    • মধ্যপ্রাচ্য
    • আফ্রিকা
    • এশিয়া
    • অস্ট্রেলিয়া
  • রাজনীতি
  • অর্থবাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • মতামত
  • ফিচার
    • শিল্পসাহিত্য
      • কবিতা ও ছড়া
      • গল্প
      • প্রবন্ধ-আলোচনা
      • রম্য
      • শিশুসাহিত্য
      • স্মৃতিকথা
      • শিল্পসাহিত্যের খবর
    • তথ্যপ্রযুক্তি
    • লাইফস্টাইল
    • ট্যুরিজম
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • ক্যাম্পাস
    • নারী
  • অপরাধ আইন আদালত
  • সাক্ষাৎকার
বিজ্ঞাপন ও ডোনেশন
BDOUTLOOK
BDOUTLOOK
  • হোম
  • দেশ
    • জাতীয়
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • রাজশাহী
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • বিশ্ব
  • প্রবাস
    • আমেরিকা
    • ইউরোপ
    • মধ্যপ্রাচ্য
    • আফ্রিকা
    • এশিয়া
    • অস্ট্রেলিয়া
  • রাজনীতি
  • অর্থবাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • মতামত
  • ফিচার
    • শিল্পসাহিত্য
      • কবিতা ও ছড়া
      • গল্প
      • প্রবন্ধ-আলোচনা
      • রম্য
      • শিশুসাহিত্য
      • স্মৃতিকথা
      • শিল্পসাহিত্যের খবর
    • তথ্যপ্রযুক্তি
    • লাইফস্টাইল
    • ট্যুরিজম
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • ক্যাম্পাস
    • নারী
  • অপরাধ আইন আদালত
  • সাক্ষাৎকার

News 24 Hours BDOUTLOOK.COM

অর্থবাণিজ্যজাতীয়

নারী কর্মীদের শর্ট স্লিভ ও লেগিংস নিষিদ্ধ : বাংলাদেশ ব্যাংকের নতুন পোশাক নীতিমালা

বিডিআউটলুক জুলাই ২৪, ২০২৫
জুলাই ২৪, ২০২৫
শেয়ার Facebook
133

বাংলাদেশ ব্যাংক তাদের কর্মকর্তা–কর্মচারীদের জন্য নতুন পোশাকবিধি চালু করেছে। নারী কর্মীদের ক্ষেত্রে শর্ট স্লিভ (ছোট হাতা) ও স্বল্প দৈর্ঘ্যের পোশাক এবং লেগিংস পরা নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি পুরুষদের জন্যও জিনস ও গ্যাবার্ডিন প্যান্ট পরা নিরুৎসাহিত করা হয়েছে।

২১ জুলাই বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগ-২ থেকে এই নির্দেশনা জারি করা হয়, যা তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে। নির্দেশনায় বলা হয়, নারী কর্মীদের শাড়ি, সালোয়ার-কামিজ, ওড়না এবং পেশাদার ও শালীন পোশাক পরতে হবে। হিজাব বাধ্যতামূলক নয়, তবে যাঁরা পরবেন, তাঁদের জন্য সাদামাটা রঙের হিজাব পরার পরামর্শ দেওয়া হয়েছে। ফরমাল স্যান্ডেল বা জুতা পরার নির্দেশনাও রয়েছে।

পুরুষ কর্মীদের জন্য নির্ধারিত পোশাক হিসেবে উল্লেখ করা হয়েছে লম্বা বা হাফ হাতার ফরমাল শার্ট, ফরমাল প্যান্ট ও অফিস উপযোগী জুতা। জিনস ও গ্যাবার্ডিন ধরনের প্যান্ট এড়িয়ে চলতে বলা হয়েছে।

প্রশাসনিক পর্যবেক্ষণ ও মনোভাবের পরিবর্তন লক্ষ্যেই সিদ্ধান্ত

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, “প্রতিষ্ঠানে সাম্য ও ঐক্য বজায় রাখার লক্ষ্যে এই পোশাক নির্দেশনা জারি করা হয়েছে। নতুন নিয়োগপ্রাপ্ত তরুণদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের আবহ এখনো বহন করার প্রবণতা রয়েছে। বিষয়টি বেশ কিছুদিন ধরে পর্যবেক্ষণ করার পরই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, অফিস চলাকালীন সময় ছাড়া ব্যক্তিগত পরিসরে কে কী পরবেন, সেটি ব্যক্তির নিজস্ব স্বাধীনতা।

শৃঙ্খলা রক্ষায় নির্দেশনার বাস্তবায়ন

মানবসম্পদ বিভাগের এক অভ্যন্তরীণ সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, নির্দেশনা বাস্তবায়নের জন্য প্রতিটি বিভাগ, প্রকল্প, সেল ও ইউনিটে একজন করে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মনোনীত হবেন। তাঁরাই তদারকি করবেন, এই পোশাকবিধি যথাযথভাবে পালন হচ্ছে কি না। কোনো ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট বিভাগের প্রধানকে অবহিত করে প্রয়োজনে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ দাখিল করা হবে।

নারী অধিকারকর্মীদের সমালোচনা

বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম এ সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন। তিনি বলেন, “পোশাক নিয়ে এভাবে নির্দেশনা দেওয়ার পেছনে একটি সাংস্কৃতিক বলয় তৈরির প্রয়াস দেখা যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের মতো প্রতিষ্ঠানে অশালীন পোশাক পরার নজির না থাকলেও, এমন নির্দেশনার মাধ্যমে আসলে ভিন্ন একটি বার্তা দেওয়া হচ্ছে।”

তিনি আরও বলেন, “নারী-পুরুষ পেশাগত দায়িত্ব কতটা দক্ষভাবে পালন করছে, সেই জায়গায় মনোযোগ দেওয়া উচিত ছিল, পোশাক নয়।”

শেয়ার Facebook

আরও যেসব নিউজ পড়তে পারেন

রোহিঙ্গা ফেরত নিয়ে মিয়ানমার জান্তার নতুন চাল?

আগস্ট ২০, ২০২৬

ডলারের বিপরীতে শক্তিশালী হচ্ছে ইউয়ান, চীনা মুদ্রার দাপট বাড়ছে কেন?

আগস্ট ১৩, ২০২৬

বাংলাদেশ কেন উত্তর কোরিয়ার সঙ্গে একই অবস্থানে?

জুলাই ২৩, ২০২৬

ঈদের পর বইমেলার দাবি প্রকাশকদের ২০ ফেব্রুয়ারি শুরুর সিদ্ধান্ত ‘আত্মঘাতী’

ফেব্রুয়ারি ৮, ২০২৬

২৫ দিনে রেমিট্যান্স ২৬১ কোটি ডলার

জানুয়ারি ২৬, ২০২৬

ভোটের হিসাব কড়ায়-গণ্ডায় বুঝে আনতে হবে: তারেক রহমান

জানুয়ারি ২৬, ২০২৬

নারীদের প্রতি কুদৃষ্টি সহ্য করা হবে না: জামায়াত আমির

জানুয়ারি ২৬, ২০২৬

স্বর্ণের দামে বিশ্বরেকর্ড

জানুয়ারি ২৬, ২০২৬

তারেক রহমানকে বরণে প্রস্তুতি শুরু

ডিসেম্বর ১৩, ২০২৫

১৭ বছর পর সাক্ষাৎকার : কী বললেন তারেক রহমান

অক্টোবর ৬, ২০২৫

সাম্প্রতিক খবর

  • রোহিঙ্গা ফেরত নিয়ে মিয়ানমার জান্তার নতুন চাল?

    আগস্ট ২০, ২০২৬
  • ক্রীড়া শিক্ষা বোর্ডের প্রয়োজনীয়তা

    আগস্ট ২০, ২০২৬
  • জেগে উঠছে কি রিং অব ফায়ার?

    আগস্ট ১৭, ২০২৬
  • ডলারের বিপরীতে শক্তিশালী হচ্ছে ইউয়ান, চীনা মুদ্রার দাপট বাড়ছে কেন?

    আগস্ট ১৩, ২০২৬
  • নিকলি হাওড়ে হারিয়ে গেলাম

    আগস্ট ১৩, ২০২৬

BDOUTLOOK.COM

ভারপ্রাপ্ত সম্পাদক : মাহমুদা জুয়েনা

bdoutlook2@gmail.com

  • Privacy Policy
BDOUTLOOK
  • হোম
  • দেশ
    • জাতীয়
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • রাজশাহী
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • বিশ্ব
  • প্রবাস
    • আমেরিকা
    • ইউরোপ
    • মধ্যপ্রাচ্য
    • আফ্রিকা
    • এশিয়া
    • অস্ট্রেলিয়া
  • রাজনীতি
  • অর্থবাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • মতামত
  • ফিচার
    • শিল্পসাহিত্য
      • কবিতা ও ছড়া
      • গল্প
      • প্রবন্ধ-আলোচনা
      • রম্য
      • শিশুসাহিত্য
      • স্মৃতিকথা
      • শিল্পসাহিত্যের খবর
    • তথ্যপ্রযুক্তি
    • লাইফস্টাইল
    • ট্যুরিজম
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • ক্যাম্পাস
    • নারী
  • অপরাধ আইন আদালত
  • সাক্ষাৎকার