BDOUTLOOK
  • হোম
  • দেশ
    • জাতীয়
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • রাজশাহী
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • বিশ্ব
  • প্রবাস
    • আমেরিকা
    • ইউরোপ
    • মধ্যপ্রাচ্য
    • আফ্রিকা
    • এশিয়া
    • অস্ট্রেলিয়া
  • রাজনীতি
  • অর্থবাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • মতামত
  • ফিচার
    • শিল্পসাহিত্য
      • কবিতা ও ছড়া
      • গল্প
      • প্রবন্ধ-আলোচনা
      • রম্য
      • শিশুসাহিত্য
      • স্মৃতিকথা
      • শিল্পসাহিত্যের খবর
    • তথ্যপ্রযুক্তি
    • লাইফস্টাইল
    • ট্যুরিজম
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • ক্যাম্পাস
    • নারী
  • অপরাধ আইন আদালত
  • সাক্ষাৎকার
BDOUTLOOK
  • হোম
  • দেশ
    • জাতীয়
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • রাজশাহী
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • বিশ্ব
  • প্রবাস
    • আমেরিকা
    • ইউরোপ
    • মধ্যপ্রাচ্য
    • আফ্রিকা
    • এশিয়া
    • অস্ট্রেলিয়া
  • রাজনীতি
  • অর্থবাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • মতামত
  • ফিচার
    • শিল্পসাহিত্য
      • কবিতা ও ছড়া
      • গল্প
      • প্রবন্ধ-আলোচনা
      • রম্য
      • শিশুসাহিত্য
      • স্মৃতিকথা
      • শিল্পসাহিত্যের খবর
    • তথ্যপ্রযুক্তি
    • লাইফস্টাইল
    • ট্যুরিজম
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • ক্যাম্পাস
    • নারী
  • অপরাধ আইন আদালত
  • সাক্ষাৎকার
বিজ্ঞাপন ও ডোনেশন
BDOUTLOOK
BDOUTLOOK
  • হোম
  • দেশ
    • জাতীয়
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • রাজশাহী
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • বিশ্ব
  • প্রবাস
    • আমেরিকা
    • ইউরোপ
    • মধ্যপ্রাচ্য
    • আফ্রিকা
    • এশিয়া
    • অস্ট্রেলিয়া
  • রাজনীতি
  • অর্থবাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • মতামত
  • ফিচার
    • শিল্পসাহিত্য
      • কবিতা ও ছড়া
      • গল্প
      • প্রবন্ধ-আলোচনা
      • রম্য
      • শিশুসাহিত্য
      • স্মৃতিকথা
      • শিল্পসাহিত্যের খবর
    • তথ্যপ্রযুক্তি
    • লাইফস্টাইল
    • ট্যুরিজম
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • ক্যাম্পাস
    • নারী
  • অপরাধ আইন আদালত
  • সাক্ষাৎকার

News 24 Hours BDOUTLOOK.COM

বিশ্ব

তাইওয়ান প্রণালিতে কানাডা-অস্ট্রেলিয়ার যুদ্ধজাহাজে ক্ষুব্ধ চীন

বিডিআউটলুক সেপ্টেম্বর ৭, ২০২৫
সেপ্টেম্বর ৭, ২০২৫
শেয়ার Facebook
112

রয়টার্স বেইজিং


কানাডা ও অস্ট্রেলিয়ার দুটি যুদ্ধজাহাজ তাইওয়ান প্রণালির স্পর্শকাতর জলসীমা অতিক্রমের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে চীন। গত শনিবার দেশটির সামরিক বাহিনী বলছে, তারা এ ঘটনাকে ‘সমস্যা সৃষ্টির চেষ্টা ও উসকানি’ হিসেবে দেখছে।

চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ইস্টার্ন থিয়েটার কমান্ড জানায়, কানাডার যুদ্ধজাহাজ ভিল দ্য কুবেক এবং অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রিত-ক্ষেপণাস্ত্র (গাইডেড-মিসাইল) ধ্বংসকারী যুদ্ধজাহাজ ব্রিসবেন তাইওয়ান প্রণালি অতিক্রম করেছে। এ সময় চীনের সেনারা যুদ্ধজাহাজ দুটিকে অনুসরণ ও সতর্ক করেছে।

পিএলএর ইস্টার্ন থিয়েটার কমান্ডের বিবৃতিতে বলা হয়, কানাডা ও অস্ট্রেলিয়ার এ ধরনের কর্মকাণ্ড ভুল বার্তা দিচ্ছে এবং নিরাপত্তাঝুঁকি বাড়াচ্ছে।

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র রোববার জানান, রয়্যাল অস্ট্রেলিয়ান নেভির এইচএমএএস ব্রিসবেন ৬ থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে তাইওয়ান প্রণালি পাড়ি দিয়েছে। নিয়মিত নৌ চলাচলের অংশ হিসেবে আন্তর্জাতিক আইন মেনেই তা করা হয়েছে।

মুখপাত্র আরও জানান, কানাডার যুদ্ধজাহাজ এইচএমসিএস ভিল দ্য কুবেকও একই সময় ওই প্রণালি অতিক্রম করেছে। অস্ট্রেলিয়ার নৌবাহিনী ও বিমানবাহিনী আন্তর্জাতিক জলপথে চলাচলের স্বাধীনতা অব্যাহত রাখবে এবং জাতিসংঘের সমুদ্র আইন কনভেনশন মেনে চলবে।

কানাডার সেনাবাহিনীর এক মুখপাত্র বলেছেন, ‘বর্তমানে তাইওয়ান প্রণালিতে থাকা আমাদের জাহাজগুলোর যাত্রাপথ নিয়ে মন্তব্য করব না।’ তবে তিনি বলেন, ভিল দ্য কুবেক বর্তমানে অপারেশন হরাইজনে অংশ নিচ্ছে। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা জোরদার করাই এই অপারেশনের উদ্দেশ্য।

কানাডার সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, জাহাজটি চলতি সপ্তাহের শুরুতে ফিলিপাইনের অর্থনৈতিক অঞ্চলে নৌ মহড়ায় অংশ নিয়েছিল।

এদিকে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, প্রণালির পরিস্থিতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে উপযুক্ত নৌ ও বিমানবাহিনী মোতায়েন করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের নৌবাহিনী প্রতি মাসে অন্তত একবার তাইওয়ান প্রণালি দিয়ে জাহাজ পরিচালনা করে। তাদের সঙ্গে মাঝে মাঝে কানাডা, ব্রিটেন এবং ফ্রান্সের যুদ্ধজাহাজও থাকে। এসব দেশ ও তাইওয়ান প্রণালিটিকে আন্তর্জাতিক জলপথ বলে মনে করে।

কিন্তু চীনের দাবি, তাইওয়ান প্রণালি তার আঞ্চলিক জলসীমার অন্তর্ভুক্ত। স্বশাসিত দ্বীপ তাইওয়ান বেইজিংয়ের এ দাবি প্রত্যাখ্যান করে।

গত পাঁচ বছরে তাইওয়ানের ওপর সামরিক চাপ বাড়িয়েছে চীন। চাপের অংশ হিসেবে তাইওয়ানের কাছাকাছি অঞ্চলে প্রণালিটিতে নিয়মিত যুদ্ধ মহড়া চালাচ্ছে বেইজিং।

শেয়ার Facebook

আরও যেসব নিউজ পড়তে পারেন

জেগে উঠছে কি রিং অব ফায়ার?

আগস্ট ১৭, ২০২৬

জটিল অংকে আটকে পড়েছেন ট্রাম্প!

জুলাই ২৮, ২০২৬

তাজমহল কি সত্যিই মন্দির ছিল?

জুলাই ২৩, ২০২৬

কঠিন চ্যালেঞ্জে মোদি, গদি ধরে রাখতে পারবেন?

জুলাই ২২, ২০২৬

খামেনির শোকানুষ্ঠানের মধ্যেই ইরানের ৫ প্রদেশে মার্কিন হামলা, নিহত ১৪

জুলাই ১০, ২০২৬

কেন যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন ৪০ শতাংশ ভারতীয়?

এপ্রিল ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে তীব্র তুষারঝড় ও শৈত্যপ্রবাহে ১৪ জনের মৃত্যু

জানুয়ারি ২৬, ২০২৬

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ৬ হাজার

জানুয়ারি ২৬, ২০২৬

মুখ্যমন্ত্রী নীতীশের কাণ্ডে বিতর্কের ঝড়

ডিসেম্বর ১৬, ২০২৫

অস্ত্র ছিনিয়ে জীবন বাঁচিয়ে বিশ্বজুড়ে নন্দিত  আহমেদ

ডিসেম্বর ১৫, ২০২৫

সাম্প্রতিক খবর

  • রোহিঙ্গা ফেরত নিয়ে মিয়ানমার জান্তার নতুন চাল?

    আগস্ট ২০, ২০২৬
  • ক্রীড়া শিক্ষা বোর্ডের প্রয়োজনীয়তা

    আগস্ট ২০, ২০২৬
  • জেগে উঠছে কি রিং অব ফায়ার?

    আগস্ট ১৭, ২০২৬
  • ডলারের বিপরীতে শক্তিশালী হচ্ছে ইউয়ান, চীনা মুদ্রার দাপট বাড়ছে কেন?

    আগস্ট ১৩, ২০২৬
  • নিকলি হাওড়ে হারিয়ে গেলাম

    আগস্ট ১৩, ২০২৬

BDOUTLOOK.COM

ভারপ্রাপ্ত সম্পাদক : মাহমুদা জুয়েনা

bdoutlook2@gmail.com

  • Privacy Policy
BDOUTLOOK
  • হোম
  • দেশ
    • জাতীয়
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • রাজশাহী
    • বরিশাল
    • সিলেট
    • রংপুর
    • ময়মনসিংহ
  • বিশ্ব
  • প্রবাস
    • আমেরিকা
    • ইউরোপ
    • মধ্যপ্রাচ্য
    • আফ্রিকা
    • এশিয়া
    • অস্ট্রেলিয়া
  • রাজনীতি
  • অর্থবাণিজ্য
  • খেলা
  • বিনোদন
  • মতামত
  • ফিচার
    • শিল্পসাহিত্য
      • কবিতা ও ছড়া
      • গল্প
      • প্রবন্ধ-আলোচনা
      • রম্য
      • শিশুসাহিত্য
      • স্মৃতিকথা
      • শিল্পসাহিত্যের খবর
    • তথ্যপ্রযুক্তি
    • লাইফস্টাইল
    • ট্যুরিজম
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • ক্যাম্পাস
    • নারী
  • অপরাধ আইন আদালত
  • সাক্ষাৎকার